১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

 ১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ইসলামবাগের আগুন

 

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট। এ ছাড়া আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 
 

*

Post a Comment (0)
Previous Post Next Post